শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

চারঘাটে তিন কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার তিনটি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজ তিনটি হলো: চারঘাট আলহাজ্ব এম.এ হাদী ডিগ্রি কলেজ, চারঘাট মহিলা ডিগ্রি কলেজ ও ডাকরা ডিগ্রি কলেজ। তিনটি কলেজের অনুষ্ঠানেই সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল।

ডাকরা ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জাকিরুল ইসলাম বিকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ গভর্নিং বডির সদস্যরা, চারঘাট উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরকার, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্দাদুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকিরুল ইসলাম বিকুল বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, মাঠ ও সড়ক সংস্কার, লাইব্রেরি প্রতিষ্ঠাসহ অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, চারঘাট আলহাজ্ব এম.এ হাদী ডিগ্রি কলেজ ও চারঘাট মহিলা ডিগ্রি কলেজেও একই দিনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সুশৃঙ্খল জীবনযাপনের আহ্বান জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin