
কে এম সোহেব জুয়েল ঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলার ৭ নং সারিকল ইউনিয়নের বর্তমানে যুবসমাজ এবং সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বলতে গেলেই এক মাত্র রাইসুল ইসলাম রাজনকে নিয়েই ভাবছেন এলাকার মানুষ। তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম, ক্রিড়া সম্প্রসারণ এবং শিক্ষা বিস্তার সহ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন।
রাইসুল ইসলাম রাজন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের ঐতিহ্যবাহী মৃধা পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা আবদুল জব্বার মৃধা সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হয়ে পরবর্তিতে মৃত্যু বরন করেন। তিনি (রাজন) ঢাকাস্থ সরিকাল ইউনিয়ন কল্যাণ পরিষদের সদস্য সচিব এবং সরিকল তালিমুল কুরআন দাখিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি মানবাধিকার রক্ষায় একটি মানবাধিকার সংস্থায় পরিচালক ( তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সরিকল ইউনিয়নের বর্তমানে যুবসমাজ এবং সুস্থ চিন্তার অধিকারী সকল মানুষের নিকট রাইসুল ইসলাম রাজন অত্যন্ত বিনয়ী, সৎ, শিক্ষিত, মার্জিত এবং আধুনিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
এ ছারাও সরিকল ইউনিয়নে কোন নেতৃত্বের জায়গায় তিনি আসবেন কিনা জানতে চাইলে এ প্রশ্নের উত্তরে রাজন বলেন, " মূলত সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হতে চাচ্ছেন না বরং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে একজন সমাজকর্মী হিসেবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, মাদক প্রতিরোধ, খেলাধুলা সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক কাজে তিনি সকলের পাশে থাকতে চান।
রাইসুল ইসলাম রাজন সরিকলে বর্তমানে সকল মানুষের নিকট একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ইতিমধ্যেই সকলের মনের মধ্যে জায়গা করে নিচ্ছেন তিনি। তাই অনেকেই তাকে নিয়ে এবারের সরিকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক চিন্তে করে চেয়ারম্যান বানিয়ে ঘরে ফিরতে চাইলেও তিনি এবারে প্রতিনিধিত্ব করছেননা বলে জানিয়েছেন রাজন মৃধা। অবশেষে সকলের ভালবাসা ও অবিরাম দোয়া কামনা করছেন তিনি।