শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পি-স্তল জ-ব্দ করেছে এসআরবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভোর রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি রংপুরের একটি আভিযানিক দল ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গজঘণ্টা বাবুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের একটি বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রূপালী রঙের লোহা দিয়ে তৈরি এই দেশীয় ওয়ান শ্যুটার পিস্তলটি জব্দ করা হয়।অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর জব্দকৃত ওয়ান শ্যুটার পিস্তলটি গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin