
আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানাধীন গাতিপাড়া গ্রামস্থ জনৈক শহিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে ১২ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ সেলিম হোসেন শার্শা থানার গাতিপাড়া (শিয়ালকোনা) গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সুজন মাহমুদ উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীকে থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।