রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

নূরানী তালীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষকের সীতাকুণ্ডের আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ Time View

সীতাকুণ্ড প্রতিনিধি :-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কালুশাহ ফকিরহাটে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ১ম শাখা পরিদর্শন করেছেন নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের প্রশিক্ষক মাওলানা খলিলুল গফফার।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় বোর্ডের পক্ষ থেকে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন করে তাদের পাঠগ্রহণের অগ্রগতি ও জ্ঞানার্জনের মান যাচাই করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের আরবি, বাংলা ও ইংরেজি লেখার দক্ষতার পাশাপাশি পড়ার সাবলীলতা, পাঠ উপস্থাপনের সক্ষমতা ও সুন্দর হস্তলিপি পর্যবেক্ষণ করা হয়। শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও লেখাপড়ার মানে সন্তোষ প্রকাশ করে মাওলানা খলিলুল গফফার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক, জাতীয় দৈনিক পত্রিকার নিয়মিত কলাম লেখক এবং জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। তাঁর সঙ্গে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মেহেরী।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সুন্দর হস্তলিপি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পাঠদানের মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের মান, শিক্ষাগত অগ্রগতি এবং মাদ্রাসার সামগ্রিক শিক্ষাব্যবস্থা মূল্যায়নের সুযোগ তৈরি হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেও এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin