
প্রেস বিজ্ঞপ্তি ।।
এসআরবি-১২ সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৬৬ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দুপুর ১২.০৫ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কামারপাড়া গ্রামস্থ এসআরবি-১২ সদর দপ্তরের সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি ০১। মোঃ ইসাহাক আলী(২২), পিতা-মোঃ হাসিবুল ইসলাম, সাং-চর আষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২ বদ্ধপরিকর।
এসআরবি-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।