রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চু-রি করে পা-লানোর সময়, চো-রাই মালামালসহ ভাই-বোন আ-টক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

চুরি করে পালিয়ে যাবার সময় চোরাই মালামালসহ আপন ভাই ও বোনকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামে।

আটককৃতরা হলো মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) ও তার আপন ভাই জসিম সরদার (৪০)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের জনৈক টিটুর চায়ের দোকানসহ ব্রাহ্মনদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন, আসাদুল ইসলামসহ একাধিক বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে।

বুধবার ভোরে টিটুর দোকানে চুরির ঘটনায় ধারণকৃত সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুই চোরকে সনাক্ত করা হয়। পরবর্তীতে এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করে এলাকাবাসী।

আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানিয়েছেন, আটককৃত জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি করে নেয়া একটি ডলারসহ নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে চোরাইকৃত পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আটককৃতদের গণধোলাই দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোর্পদ করা হয়েছে।

আটককৃতদের বাবুগঞ্জ থানার সোর্পদ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin