
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ চত্বরের এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক মোঃ সুজাউদ্দৌলা, মোঃ আব্দুর রব্বানী সরকার, মোস্তাফিজার রহমান, মোঃ রফিকুল ইসলাম, সাইফুজ্জামান সরকার, জাহাঙ্গীর আলম সরকার, আব্দুর রউফ, রওশন আলম প্রমূখ।
এর আগে এ উপলক্ষে শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এক আলোচনপসভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, “ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য সকল প্রজননক্ষেত্র চিহ্নিত করে অপসারণ ও ধ্বংস করতে হবে। এ ব্যাপারে সবাইকে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় একটি বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।