রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

‎রুমার গ্যালেঙ্গা ইউনিয়নে আউটরিচ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৮ Time View

‎
‎নিজস্ব প্রতিবেদক:
‎
‎বান্দরবান পার্বত্য জেলা রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়নের দুর্গম এলাকার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ ও সমন্বয়ে বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৬টি পাড়াকে কেন্দ্র করে রামদু পাড়ায় একটি সমন্বিত আউটরিচ টিকাদান ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
‎
‎২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ক্যাম্পটি রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগ, দিকনির্দেশনা ও সমন্বয়ে পরিচালিত হয়। স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় চিকিৎসা, টিকাদান ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই ছিল এ কার্যক্রমের উদ্দেশ্য।
‎
‎ক্যাম্পের কার্যক্রম শুরুর সময় সংশ্লিষ্ট পাড়ার কারবারি ও ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আউটরিচ স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা করা হয়। স্থানীয় নেতৃত্বের অংশগ্রহণ কমিউনিটির সঙ্গে কার্যক্রমের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
‎
‎রামদু পাড়ায় পৌঁছাতে স্বাস্থ্যসেবা দলের সদস্যদের নৌপথের পাশাপাশি দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। কোথাও নৌযাত্রা, আবার কোথাও উঁচু-নিচু পাহাড়ি পথ ও পাড়া বেয়ে এগিয়ে যেতে হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরঞ্জাম ও টিকাদান সামগ্রী সঙ্গে নিয়ে দলটি এই দুর্গম পথ পেরিয়ে ক্যাম্পস্থলে পৌঁছে কার্যক্রম পরিচালনা করে।
‎
‎দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যে বাস্তব চ্যালেঞ্জ রয়েছে, এ যাত্রাপথ তারই একটি প্রতিফলন।
‎
‎ক্যাম্পটি রামদু পাড়া, মুংগহা পাড়া, জিগন পাড়া, আদিগা পাড়া, এডেন পাড়া ও কালা পাড়াকে কেন্দ্র করে পরিচালিত হয়। এসব এলাকার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।
‎
‎ক্যাম্পটি রুমা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও গ্রীন হিলের সমন্বয়ে Momentum Integrated Health Resilience (MIHR) Project-এর আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটি JSI Research & Training Institute, Inc.-এর মাধ্যমে U.S. Department of State-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং BRAC-এর প্রতিনিধিরাও ক্যাম্পের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
‎
‎দিনব্যাপী আউটরিচ কার্যক্রমে মোট ১৬১টি সেবা-যোগাযোগ (service contacts) নথিভুক্ত করা হয়। এর মধ্যে ৫৮ জন পুরুষ এবং ১০৩ জন নারী ছিলেন।
‎
‎ক্যাম্পে সাধারণ চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ, ANC, PNC, EPI টিকাদান, ভিটামিন-এ সম্পূরক প্রদান, ম্যালেরিয়া স্ক্রিনিংয়ের জন্য Rapid Diagnostic Test (RDT), MUAC-এর মাধ্যমে পুষ্টি স্ক্রিনিং এবং TD টিকাদানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
‎
‎EPI কার্যক্রমের আওতায় BCG, Pentavalent, PCV, OPV, IPV এবং MR/MMR টিকাদান করা হয়।
‎
‎ক্যাম্পে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন ডা: মোঃ মোস্তফা রুবেল, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রুমা এবং ডা: আবু দাউদ মোঃ হুমায়ুন কবীর, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রুমা। তাঁরা আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী সরাসরি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
‎
‎ক্যাম্পের পরিকল্পনা, মাঠপর্যায়ের সমন্বয় ও বাস্তবায়নে থুইনুমং মার্মা, উপজেলা কোঅর্ডিনেটর, গ্রীন হিল সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
‎
‎ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান ও সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন মোঃ কামরুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর; অভিজিৎ তঞ্চগ্যা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার; দয়াময় চাকমা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা বিভাগ, রুমা; লিলিপ্রু মার্মা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, গ্রীন হিল; জোনাকী চাকমা, মিডওয়াইফ, গ্রীন হিল; অংক্যসিং মার্মা, স্বাস্থ্য সহকারী; নুমংউ মার্মা, ফিল্ড অর্গানাইজার, BRAC এবং গাব্রিয়েল ত্রিপুরা, CHCP;রামদু পাড়া স্হানীয় প্রধান কারবারি ধমশিংহা ত্রিপুরা, পাড়ার উন্নয়ন উপদেষ্টা যোগেশ ত্রিপুরা, উপস্থিত ছিলেন।
‎
‎এছাড়া কাজী ফজলুল হক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, BRAC ক্যাম্পের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
‎
‎গ্যালেঙ্গা ইউনিয়নের ছয়টি পাড়াকে কেন্দ্র করে আয়োজিত এ আউটরিচ ক্যাম্পে সরকারি স্বাস্থ্য বিভাগ, গ্রীন হিল এবং অংশীদারদের সমন্বিত অংশগ্রহণে একই স্থানে চিকিৎসা, টিকাদান, পুষ্টি স্ক্রিনিং ও রোগ শনাক্তকরণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
‎
‎MIHR Project-এর আওতায় পরিচালিত এ ধরনের সমন্বিত ও জনগোষ্ঠীকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে রুমা উপজেলার দুর্গম জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়CHCP।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin