রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান: বিপুল পরিমাণ মা-দক ও চো-রাচালানি পণ্য জ-ব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

আজিজুল ইসলাম,যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির দুটি টহল দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল এসকাফ (ESCUF) সিরাপ, ২৫ বোতল উইনসেরেক্স (WINCEREX) সিরাপ, ১টি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস এবং ৭৫টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
​সীমান্তে অপরাধ ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin