রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ময়মনসিংহের জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানে রেঞ্জের শ্রেষ্ঠ এসপির পদক পেলেন কামরুল হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
‎ময়মনসিংহ রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সামগ্রিক জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে আবারও ভূষিত হয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। একই সঙ্গে তার সার্বিক দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা’র গৌরব অর্জন করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

‎সভায় সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, মানবপাচার, মানিলন্ডারিং, অনলাইন জুয়াসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা কষ্টের শিকার না হন সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পেশাদারত্ব ও সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের পরম আস্থার জায়গায় পৌঁছে দিতে হবে।

‎এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমুখর করতে প্রতিমা তৈরির স্থানসহ সর্বত্র গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডিআইজি।

‎রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এক প্রতিক্রিয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দিনরাত নিরলস পরিশ্রম, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার যৌথ ফল। ময়মনসিংহের শান্তিকামী জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই স্বীকৃতি কাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রেরণা বহুগুণ বাড়িয়ে দিল।

‎তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, জেলাজুড়ে অপরাধ দমন, সাধারণ মানুষের দ্রুত আইনি সেবা নিশ্চিত করা এবং মানবিক পুলিশিং বাস্তবায়নে ময়মনসিংহ জেলা পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎এদিনের পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে অন্যান্য ক্যাটাগরিতেও রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এতে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নেত্রকোণার দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ময়মনসিংহের ধোবাউড়া থানার শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নেত্রকোণার দুর্গাপুর থানার মো. শাহীনুর ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ এসআই হিসেবে একই থানার মো. মহিবুর রহমান এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মো. শাহ আলমকে পুরস্কৃত করা হয়।

‎এছাড়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফাতারে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই আলী আকবর এবং জামালপুর সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমানকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন রেঞ্জ ডিআইজি।

‎অর্থবহ এই পর্যালোচনা সভায় রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারসহ জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin