রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে-বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে মাথায় রেখে প্রতিটি বন্দরকে সক্ষমতা বাড়ানোর চেস্টা করা হচ্ছে। ভারতের সাথে আমদানি রপ্তানী বানিজ্যের ভারসাম্য রাখতে দু দেশের মধ্যে আলোচনা চলছে। 

তিনি ২১ সেপ্টেম্বর  সোমবার বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 

কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী। 

আরো উপস্থিত ছিলেন, যশোরে চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা   খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহ সভাপতি আতিকুজ্জামান সনি।    

পরে শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কাজ পরিদর্শন করবেন।  

এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin