রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নলডাঙ্গায় মোবাইল কোর্ট অ-ভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

 নাটোরের নলডাঙ্গায় আজ( ২১ সেপ্টেম্বর  ২০২৬ তারিখ)সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতী বিলের অভয়াশ্রমে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী মোট ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মাছ ধরার কাজে  ব্যবহৃত বড়শি/ হুইলসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।

মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin