রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

রামজীবন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও আলোচনায় হুদা মাস্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ Time View

 গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ শামসুল হুদা মাস্টার। তিনি নিজের পুনঃ প্রার্থীতার জানান দিয়ে রামজীবন ইউনিয়নবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি  এলাকার মানুষের জনসেবার সাথে সম্পৃক্ত। ছাত্র জীবন থেকে তিনি মানুষের বিপদ-আপদে এগিয়ে আসেন। ইউনিয়নবাসীর বিভিন্ন বিপদে আপদে  তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। জীবনে তিনি রামজীবন ইউনিয়নের  সকল শ্রেণি পেশার মানুষের  পাশে থেকে সুখে দুঃখে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রামজীবন ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান।

বর্তমান চেয়ারম্যান হুদা মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে আমি কাজ করে আসছি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রাণপণ চেষ্টা করেছি। আগামীতে আবারও জনগণের সমর্থন পেলে ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করেই যাব। তিনি আরও বলেন, জীবনের অধিকাংশ সময় এলাকার মানুষের জন্য ব্যয় করেছি। ভবিষ্যতেও রামজীবন ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি এ প্রতি‌বেদ‌কের সা‌থে একান্ত এক সাক্ষা‌তে এসব কথা বলেন। রামজীবন ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে তিনি দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও  আদর্শ ইউনিয়ন হিসেবে নতুন উদ্যোমে গড়ে তোলার নিমিত্তে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছেন বলে জানান। এজন্য তিনি রামজীবন ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin