
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মহেশপুর উপজেলার শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোসাঃ নার্গিস সুলতানা দীপা, মান্দার বাড়িয়া ইউনিয়নের সিনিয়র -সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মশিউর রহমান, মান্দারবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন, ২ নাম্বার ওয়ার্ডের সভাপতি ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান, ছাত্রদলের সহ সভাপতি উজ্জল হোসেন, জুলাই যোদ্ধা বিল্লাল হোসেন সহ একাধিক স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের দিক নির্দেশনা মোতাবেক মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নার্গিস সুলতানা দিপা একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক স্থানে এভাবেই বৃক্ষ রোপণ করে যাচ্ছেন। তার এই কর্মসূচি পালন করায় বিভিন্ন পর্যায়ের লোকজন তাকে সাধুবাদ জানাচ্ছেন।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।