
আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে মাথায় রেখে প্রতিটি বন্দরকে সক্ষমতা বাড়ানোর চেস্টা করা হচ্ছে। ভারতের সাথে আমদানি রপ্তানী বানিজ্যের ভারসাম্য রাখতে দু দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী।
আরো উপস্থিত ছিলেন, যশোরে চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহ সভাপতি আতিকুজ্জামান সনি।
পরে শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কাজ পরিদর্শন করবেন।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।