রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দায়িত্ব পালনরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত পোশাক ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত বিতরণ কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার ২৫ জুন ২০২৬ তারিখের নির্দেশনার ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিয়া, ৫ নম্বর নিউমার্কেট, ফরিদপুর থেকে গ্রাম পুলিশের জন্য বরাদ্দকৃত সামগ্রী সংগ্রহ করা হয়।এবার গ্রাম পুলিশ সদস্যদের জন্য মোট ১১ ধরনের পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯টি ফুল শার্ট, ৪৯টি হাফ শার্ট, ৯৮টি ফুল প্যান্ট, ৯৮টি গেঞ্জি, ৫২ জোড়া উন্নতমানের চামড়ার জুতা, ১০৪ জোড়া মোজা, ৪৯টি চামড়ার বেল্ট, ৫২টি চার্জার টর্চলাইট ও ৫২টি লাইনার বাঁশি।এ ছাড়া মহিলা গ্রাম পুলিশ সদস্যদের জন্য ৩ সেট জর্জেট শাড়ি, পেটিকোট ও ব্লাউজ এবং ৩টি কটিও বিতরণ করা হয়।বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী গ্রাম পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত পোশাক ও সরঞ্জাম উপজেলা প্রশাসন গ্রহণ করেছে। পরে দ্রুততম সময়ের মধ্যে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন পোশাক ও সরঞ্জাম পাওয়ায় দায়িত্ব পালনে তাদের কর্মদক্ষতা ও গতি আরও বৃদ্ধি হবে বলে তিনি আত্মবিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin