রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ ট্রাক জ-ব্দ, গ্রে-প্তার ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চারঘাট উপজেলার মুক্তারপুর পাকিয়ান এলাকার আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে হাতেম আলী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) প্রায় রাত ৩টা ৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই তাসেমসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারপুর নাওদাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোলাপের চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে তিনটি প্লাস্টিকের ছোট বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯৯ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে সুমন আলী ও হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে চারঘাট মডেল থানার (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিল ও জব্দ করা ট্রাক আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin