রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

আদালতের আদেশ অ-মান্য করে বসতঘরের দরজায় দেয়াল, অ-বরুদ্ধ পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘরের দরজার সামনে পাকা দেয়াল নির্মাণ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিশু সন্তান নিয়ে ঘরের ভেতর অবরুদ্ধ হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান কামরুল ও তাঁর পরিবার।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, ২০১৭ সালে জমি কিনে ঘর তুলে দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। সম্প্রতি প্রতিবেশী বিবাদী নুর ইসলাম আকন যাতায়াতের পথ আটকে দেয়াল নির্মাণের চেষ্টা করলে তিনি ঝালকাঠি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ৩২৬/২০২৬) করেন। আদালত গত ১৪ সেপ্টেম্বর উভয় পক্ষকে জমিটি পথ হিসেবে ব্যবহারের আদেশ দেন। তবে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করেই বিবাদী পাকা দেয়াল তুলে চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগীর স্ত্রী নিপা বেগম জানান, দেয়াল তোলার কারণে ঘরে আলো-বাতাস আসা বন্ধ হয়ে গেছে এবং সন্তানদের লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে।
দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান, একজন নাগরিক হিসেবে ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
এদিকে অভিযুক্ত নুর ইসলাম আকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অমানবিক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত যাতায়াতের পথ চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin