রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পাইকগাছার সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির ম-তবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, আসলাম পারভেজ।
সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষক বিএম আক্তার হোসেন, অলোক মৃধা, পঙ্কজ কুমার বাইন, বিথীকা ইজারাদার, চন্দনা সরদার, অধীর কৃষ্ণ মণ্ডল, বিষ্ণুপদ সরকার, নাজমুল হক, মাসুদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
সভায় সোলাদানা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin