রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

হাটখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বয়েজ মাস্টারের ব্যাপক গণসংযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৯ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার । প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময়,উঠান বৈঠক এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন। বিএনপির জন্মলগ্ন থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত বয়েজ মাস্টার হাটখালী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। আসন্ন হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার বলেন, অবহেলিত হাটখালী ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। আমি হাটখালী ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই জানিয়ে তিনি বলেন ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে হাটখালী ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে হাটখালী ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে বয়েজ মাস্টার হাটখালী ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয়রা জানান, বয়েজ মাস্টার একজন শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি হাটখালী ইউনিয়নের সর্ব স্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে বয়েজ মাস্টারকে তারা এগিয়ে রেখেছেন। উল্লেখ্য, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষীত বিএনপি নেতা বয়েজ মাস্টারের হাটখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিকে গণসংযোগের অংশ হিসেবে হাটখালী ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের স্বাগতা হালদারপাড়ায় গতকাল চেয়ারম্যান প্রার্থী বয়েজ মাস্টারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার। অসংখ্য মানুষের অংশগ্রহণে ও আব্দুল আজিজ শেখের সঞ্চালনায় অনুষ্টিত এ উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন শ্রী দুলাল হালদার,অশীত কুমার মন্ডল, আনছার শেখ,মকছেদ আলী, আলতাব হোসেন, রেজাউল মন্ডল, ইলিয়াস মন্ডল, হাকিম শেখ, কদু শেখ, হাতেমুর রহমান রাজা, ইউপি সদস্য আবু হোসেন বাবু,সাইদ মিয়া, সোরমান আলী, লোকমান শেখ, মনোয়ার শেখ, ফারুখ শেখ, ওয়াজেদ আলী কনু মোল্লা, জয়দেব কুমার, নিমাই কুমার, মাধক হালদার, পুলনাত হালদার, দীনেশ কুমার, আতাউর রহমান,মমিন উদ্দিন,ইউছুফ শেখ, আবু বকর মিয়া, রাকিব মন্ডল, মনির হোসেন, চয়ন, রফিকুল ইসলাম,মামুন ও শিমুল প্রমুখ।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin