রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বানারীপাড়ায় ফয়সাল খানের সন্দেহজনক মৃ-ত্যু – লা-শ ময়নাতদন্তে প্রেরন 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬১ Time View

বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।  রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে  ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পান। ওই ফ্লাটে তিনি ও তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক সুত্রে জানা গেছে, 

তৃতীয় তলায়  ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করেন। ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।

তার গলা পেট ও হাতের আঙ্গুল সহ বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।  এই সন্দেহজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। এদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমে’র  মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে ফয়সালের স্ত্রী মৃদুলার কাছে জানতে চাইলে তিনি অসংলগ্ন তথ্য দেন। তবে ফরসালের এক প্রতিবেশী নারী এই ঘটনা যদি খুনও হয়ে থাকে তবে তাকে ধামাচাপা দিতে বলেন।

  

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,ফয়সাল খানের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। পর্ব – ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin