রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাজল মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি জনাব মো: মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: শহিদুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মো: হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের পিতা জনাব মোঃ ইদ্রিস হাওলাদার, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক জনাব গাজী মোঃ শফিক।

​অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে রাফসান আহমেদ জিলানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নবগঠিত এডহক কমিটির সঙ্গে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin