রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতি-লের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল, পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল, গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম অহিদ, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সদস্য সানমুন মধু ও সুমন আলীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার ব্যবস্থা চালু এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বিদ্যুৎ খাত বেসরকারীকরণের সব ধরনের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin