রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ Time View

মোঃ সুমন ভূঁইয়া-

বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রাজীব হোসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ফুট প্যালেজ রেস্টুরেন্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মুহাম্মদ রাজীব হোসেন বলেন, আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী। এলাকার জনগণ চায় তিনি এ পদে নির্বাচন করেন। ইউনিয়নের কাঁচা ও পাকা রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবার পরিধি বাড়ানো এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে তিনি প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হলে ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারনের সেবা দেয়ার লক্ষ্যে তার পরিবার তাকে উৎসর্গ করেছে। এলাকার তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় সভায় মুহাম্মদ রাজিব হোসেনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মাহমুদ পাপ্পুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin