রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সিরাজগঞ্জ রোডে লংমার্চ ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে,জোরদার ছিলো নিরাপত্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে লংমার্চের বহর সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে রংপুরের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লংমার্চকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম বলেন, “১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্মানিত পুলিশ সুপার, সিরাজগঞ্জ স্যারের নির্দেশনায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, লংমার্চ চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin