রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

রাতের আধাঁরে গৃহবধুকে ধ-র্ষনের ঘটনায় একজন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে।

অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। তবে আত্মগোপন করেছে আহত যুবক।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে।

গ্রেপ্তারকৃত ধর্ষক খায়রুল আকন (২২) ওই গ্রামের আক্কাস আকনের ছেলে এবং ধর্ষন চেষ্টাকারী আহত যুবক ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে দুই সন্তানের জননী গৃহবধুর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী।

এসময় খায়রুল আকন গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন করে। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষনের চেষ্টা চালায়। একপর্যায়ে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে (ইসলাম বালী) কুপিয়ে জখম করার পর সে দৌড়ে পালিয়ে যায়।

ওসি (তদন্ত) আরও জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin