রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুরের শ্যামকুড়ে সিমক্ষেত ও পুকুরে বি-ষ প্রয়োগ, দুই কৃষকের ৭ লাখ টাকার ক্ষ-তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

শহিদুল ইসলাম।।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে দুই কৃষকের সিম ক্ষেত ও পুকুরে দুর্বৃত্তরা বিষাক্ত ওষুধ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কৃষকরা হলেন—শ্যামকুড় বাজারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল এবং তার চাচাতো ভাই আব্দুস সালামের ছেলে সোহাগ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামকুড় মাঠপাড়া এলাকার মাঠে প্রায় তিন বিঘা জমিতে সিম চাষ এবং শ্যামকুড় কুদ্দুস পার্ক সংলগ্ন এলাকায় দুই বিঘা পুকুরে মাছ চাষ করে আসছিলেন তারা।
গত ১৭ সেপ্টেম্বর সকালে মাঠে গিয়ে কৃষকরা দেখতে পান, তাদের সিম ক্ষেতের গাছগুলো হলদে হয়ে শুকিয়ে গেছে। পরে পুকুরে গিয়ে দেখা যায়, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে।
কৃষকদের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সিম ক্ষেতে ঘাসপোড়া ওষুধ এবং পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করেছে।
ভুক্তভোগী কৃষক আশরাফুল ও সোহাগ মিয়া বলেন, হঠাৎ করে সিম ক্ষেত ও মাছের এমন ক্ষতিতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ঘটনায় আশপাশের কৃষকরাও আতঙ্কিত।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনা এবং ক্ষতিপূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহেশপুর থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin