রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

‎পাইকগাছায় গাঁ-জাসহ যুবক গ্রে-প্তার, ভ্রাম্যমাণ আদালতে কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।
‎পাইকগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
‎বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল হোসেন ওই এলাকার জবেদ আলী শেখের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিখালী এলাকায় ইকবাল হোসেনের ভাইয়ের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
‎পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) তুষার রায়হান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin