
স্টাফ রিপোর্টারঃ ঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলারন ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের আগামি দিনের নেতৃত্ব নিয়ে ইউনিয়ন জুরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান, এমন আলোচনাই ইউনিয়নের মুল আলোচ্য বিষয়। তবে ইউনিয়নের আগামীর সেবক ও উন্নয়নের বাহক হিসাবে রাজপথের লড়াকু সৈনিক এবং পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক আহমেদ আলী ভূলু কে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে ইউনিয়নের সমীকরণ।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, ত্যাগের মহিমা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং একজন উন্নয়নবান্ধব নেতা হওয়ার কারণে ইউনিয়নবাসী তাকে আগামীতে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখার দাবি তুলছেন। যিনি নির্বাচিত না হয়েও ইউনিয়নের অবহলিত মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।
দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন । ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ শুরু করেছেন এই জনবান্ধব নেতা।
চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি—গ্রামীণ রাস্তা সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, খাল খনন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং গ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাসহ বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন।
ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা বাড়ানো ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আহমেদ আলী ভূলু।
“মানুষের পাশে থেকেই কাজ করতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিজের প্রার্থিতার বিষয়ে আহমেদ আলী ভূলু বলেন, “আমি কানিহারী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের জন্য এসব কাজ করার সুযোগ পাই। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ইউনিয়নকে আরও উন্নত ও সুন্দর করে গড়ে তুলতে চাই।”
এদিকে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের আগ্রহের কথা জানান দিচ্ছেন আহমেদ আলী ভূলু । আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার এই তৎপরতা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
কানিহারি ইউনিয়নের সাধারণ ভোটাররা জানান- আহাম্মদ আলী ভুলু একজন পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসাবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রায় দেড় যুগ ধরে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করা এবং সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাই তাকে অন্যান্য প্রার্থীদের চেয়ে আলাদা করেছে।
তাদের মতে- আহমেদ আলী ভূলু তিনি বিশ্বাস করেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাও একজন জনপ্রতিনিধির বড় দায়িত্ব। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং সেবামূলক কাজের মাধ্যমে তিনি নিজেকে একজন আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। তার মেধাবী নেতৃত্বে ইউনিয়নে উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের প্রকৃত সেবা আরও শক্তিশালী হবে বলেও কানিহারি ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ।