রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মসজিদ থেকে তুলে নিয়ে নি-ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর ওপর হা-মলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বেলুহার এলাকায়।

হামলায় আহত আসমান ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

শুক্রবার দুপুরে আহত আসমান সিকদার অভিযোগ করে বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিল চলছিলো।

ওই মাহফিলের জন্য আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলো। আমি সেই টাকা দিতে মসজিদে গেলে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা স্বপন ভুঁইয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুুর্বৃত্তরা আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin