রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

গোদাগাড়ীতে বিজিবির প্রশিক্ষণে ২০ যুবক-যুবতী পেলেন সনদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। এ সময় গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান, বিদিরপুর বিজিবি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আব্দুল হাই এবং রাজাবাড়ীহাট যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক আলতাব হোসেন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্ত এলাকার বেকার যুবসমাজকে চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প পুঁজিতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের মতো বৈধ ও লাভজনক কাজে যুক্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ স্বাবলম্বী হতে পারেন। এতে পরিবারের আর্থিক সচ্ছলতার পাশাপাশি দেশের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখবে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী অংশ নেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগির আধুনিক পালন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করা ২০ জনের হাতে সনদপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin