রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

যশোর সীমান্তে অভিযান: ৪ হাজার ইয়াবাসহ চুয়াডাঙ্গার মিলন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার এক আসামীসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

​আটককৃত আসামির নাম মিলন (৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (ডাকঘর: দর্শনা) সাজ্জাদ হোসেনের ছেলে।

​আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বিজিবি সদস্যরা আসামি মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা, ২ বোতল ESCUF সিরপ, ৪৮ বোতল WINCEREX সিরপ এবং ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (VIGORE) উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা এবং ২৫২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্র আটকের নিমিত্তে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে যশোর কোতোয়লী  থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin