রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোলঃ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।

​পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন ও অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন সংকট প্রত্যক্ষ করেন। এসময় তিনি বন্দরে সেবা প্রদান সহজ করার আশ্বাস দেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সদস্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি আরও জানান, বন্দর ব্যবহারকারী ও শ্রমিকদের সুবিধার্থে খুব দ্রুত একটি হাসপাতাল স্থাপন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করা হবে।

​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, প্রজেক্ট ডিরেক্টর (ডিপিপি) সিদ্দিকুর রহমান এবং বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin