রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ডোমার থানার আয়োজনে চু-রি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার 

 ডোমার থানা প্রাঙ্গণে পুলিশ সুপার নীলফামারী  ফরহাদ হোসেন খাঁন এর দিকনির্দেশনায় চুরি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জুয়েলার্স, মোবাইল ফোন শো-রুমের মালিক, আবাসিক হোটেলের ম্যানেজার এবং বাজার কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় চুরি প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে পুলিশকে অবহিতকরণ, নাইট ডিউটি গার্ডদের তদারকির আওতায় আনা, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

ব্যবসায়ীদের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি শ্রবণ করে সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। 

ব‌্যবসা‌য়ী প্রতি‌নি‌ধি‌দের মা‌ঝে চু‌রি প্রতি‌রো‌ধে করনীয় সংক্রা‌ন্তে লিফ‌লেট বিতরন করা হয়, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটস আ্যাপ গ্রুপ খোলা হয়। এছাড়াও ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং চুরি প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাটির আয়োজন ও পরিকল্পনায় ছিলেন  ফারুক আহমেদ, পি‌পিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল। 

সভায় উপস্থিত ছিলেন দেওয়ান শাহিন জামান,পুলিশ পরিদর্শক,থানার বিট অফিসার, সহকারী বিট অফিসার, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর আমন্ত্রিত জনগণ সহ উপস্থিত ছিলেন। 

নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin