রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বানারীপাড়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগে এক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ Time View

বরিশাল প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়া উপজেলায় “ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বানারীপাড়া উপজেলা মিলনায়তন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক তথ্য
অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ আবুল বাশার, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া পৌর প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ ও সাধারণ সম্পাদক শুভ মোঘল। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক তথ্য প্রচার অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ক্ষেত্রে ডেঙ্গু সংক্রান্ত যেকোনো গুজব ও বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমকর্মীদের ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin