রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সলঙ্গায় প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ মহিলা ফুটবল টুর্নামেন্ট।আজ বুধবার বিকেলে সলঙ্গার নলকা ফুলজোড় ডিগ্রী কলেজ মাঠে আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় বিআরএফসি (সিরাজগঞ্জ একাদশ) ও নারায়ণগঞ্জ একাদশ।
টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি ছিলেন,সলঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  পদপ্রার্থী,বিশিষ্ট ক্রীড়ানুরাগী আব্দুল লতিফ সরকার।এ খেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তরুণদের কল্যাণে ভবিষ্যতেও ফুলজোড় কলেজ মাঠে এ ধরনের ক্রীড়ার আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি জানান। খেলার মাঠটি মহাসড়কের পাশে হওয়ায় 
বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক।কানায় কানায় পূর্ণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহিলাদের খেলা এ ফুটবল ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।কলেজের বাউন্ডারি ওয়াল,ভবণের ছাদ,মহাসড়কের ওভার ব্রিজের উপরে তিল ধরনের ঠাই ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin