রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আককাস আলী মন্ডলের ব্যাপক গ-ণসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আককাস আলী মন্ডল ।
প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন। ছোটো থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত আককাস আলী মন্ডল ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক । এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
পাবনা দুই আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় নাজিরগঞ্জ ইউনিয়ন বাসির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিশিষ্ট সমাজসেবক এবং
আসন্ন নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আককাস আলী মন্ডল মণ্ডল বলেন, অবহেলিত নাজিরগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
আমি নাজিরগঞ্জ ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই জানিয়ে তিনি বলেন ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে নাজিরগঞ্জ ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে নাজিরগঞ্জ ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে আককাস আলী মন্ডল নাজিরগঞ্জ ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয়রা জানান, আককাস আলী মন্ডল একজন শিক্ষিত, সৎ,পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি নাজিরগঞ্জ ইউনিয়নের সর্ব স্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে আককাস আলী মন্ডলকে তারা এগিয়ে রেখেছেন।
এদিকে আককাস আলী মন্ডলের নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষীত বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আসলাম মন্ডলের আপন ভাই নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আককাস আলী মন্ডল ।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin