রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

চারঘাট থানার ওসি মাহাবুবুর রহমান পেলেন রাজশাহীর শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চারঘাট মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান।
আগস্ট ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং থানার সার্বিক কার্যক্রম ও কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সম্প্রতি রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ মাহাবুবুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ময়নুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ২৭তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তুহিন উদ্দিন, চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চারঘাট মডেল থানায় দায়িত্ব নেওয়ার পর মাহাবুবুর রহমান মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত আইনগত সহায়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র আরও জানায়, ২০১৯ সালে হত্যা ও ডাকাতি মামলার তদন্তে বিশেষ ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি পুরস্কার পান মাহাবুবুর রহমান। চলতি বছরের মে মাসে হাইওয়ে পুলিশে কর্মরত থাকাকালেও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন বলে জানা গেছে। এ ছাড়া তিনি শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড লাভ করেছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মাহাবুবুর রহমান বলেন, এ অর্জন তাঁর একার নয়; চারঘাট মডেল থানার সব পুলিশ সদস্যের আন্তরিকতা, পরিশ্রম ও দায়িত্বশীলতার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি এসেছে।

তিনি বলেন, “এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পুলিশ জনগণের সেবক। থানায় আসা কোনো মানুষ যেন নিজেকে অসহায় মনে না করেন, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভুক্তভোগীরা যাতে সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা পান, সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।”

মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। চারঘাটের মানুষকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়।

তিনি আরও বলেন, “দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, মানবিকতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মাহাবুবুর রহমানকে চারঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin