রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

কিশোর অ/পরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ Time View

বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় চার ধাপে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। আয়োজকরা বলছে, কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া রাজু নামে এক খেলোয়াড় বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যস্ত রাখা গেলে আমরা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে পারবো। পুলিশের এ উদ্যোগ আমাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরিফ হাসান নামে আরেক খেলোয়াড় বলেন, কাবাডি আমাদের ঐতিহ্যবাহী খেলা। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগছে।
পঞ্চগড়ে নকআউট পদ্ধতিতে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে। আর বিভাগীয় পর্যায়ে সেরা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম বলেন, পঞ্চগড় দেশের সর্বউত্তরের জেলা। এখানকার তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আইজি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin