রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

টাঙ্গাইলে ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধা গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ Time View

আল আমিন শোভন টাঙ্গাইল।।
টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭), এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জানা গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দুইজন রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। এছাড়াও বিভিন্ন সময় প্রশাসনকে চাপে রাখতো জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin