রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুরে ভারতে যাওয়ার সময় ৬ হিজড়া আটক, ম/দ-ভা/য়াগ্রা ও কীটনাশক উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় হাতে নাতে ৬ জন হিজড়াকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই রাতে চালানো পৃথক ছয়টি অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট ও কীটনাশক ওষুধ। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত ১৫ সেপ্টেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ভোর প্রায় ৭টার দিকে বাঘাডাংগা বিওপির আওতাধীন বাজারপাড়ার একটি মেহগনি বাগানে বিশেষ টহলের সময় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে হিজড়া সম্প্রদায়ের ৬ জনকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৪ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাটিলা বিওপি এলাকার শশ্মানঘাট থেকে ২২ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ওষুধ, সন্ধ্যায় গয়েশপুর বিওপি এলাকার গোয়ালপাড়া গ্রাম থেকে ৯৭ প্যাকেট এবং উথলী বিওপি এলাকার সন্তোষপুর গ্রাম থেকে আরও ১৩২ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এছাড়া রাত পৌনে ১টার দিকে মাধবখালী বিওপি এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার করা হয় ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট। তবে উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin