রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুরে নে-শাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপ/রাধে ১ জনের ৬ মাসের কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনপূর্বক নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। পরবর্তীতে বিজ্ঞ মোবাইল কোর্ট উক্ত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল ১৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আসামি ১. মোঃ জহির উদ্দিন (৩০), পিতা- মোঃ রাশেদ, সাং- সামন্তা (ষাটনল পাড়া), ইউপি- কাজীর বেড়, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

মোবাইল কোর্ট পরিচালনা ও কারাদণ্ড:
আটকের পর আসামিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জনাব মোঃ সাজ্জাদ হোসেন)-এর মোবাইল কোর্টে হাজির করা হয়। আসামি মাদকদ্রব্য সেবন করে উন্মত্ত ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মোবাইল কোর্ট মামলা নং: মহেশ মিস ৮৫/২৬, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রিঃ)।

আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin