রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নাটোরের নলডাঙ্গায় ৩৩.৩৭০ কেজি গাঁজা উদ্ধার গ্রে/ফতার-৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি 

নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার বাঁকের উপর একটি নীল রংয়ের সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পার্শ্বে পড়ে যায়। সিএনজির ড্রাইভার আহত হয়ে কৌশলে পালিয়ে যায় ও সিএনজিতে থাকা যাত্রী আহত হয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে যায়। তার যোগসাজশে সিএনজিতে থাকা তিনটি তুলার বস্তা কৌশলে ধৃত আসামীরা তাদের বাড়িতে নিয়ে যায়। তুলার বস্তার মধ্যে থাকা গাঁজার প্যাকেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাসায় সংরক্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৪/০৯/২০২৬ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় আসামী  গালিব মোস্তফা (২৫), পিতা-মোঃ ময়েন উদ্দিন মন্টু, নজরুল ইসলাম ভোলা (৪০), পিতা- নমির শেখ, উভয় সাং- বুড়িরভাগ নলডাঙ্গা পৌরসভা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোরদ্বয়ের হেফাজত হতে ০২ (দুই) টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে সর্বমোট ১৯.৭৭০ (উনিশ কেজি সাতাশ সত্তর গ্রাম) গাঁজা এবং একই তারিখ ১৬.১৫ ঘটিকায় আসামী  শাহাদৎ হোসেন পিপল (৪৫), পিতা-মৃত কাচু প্রামানিক,ও আরমান আলী (৩০) সাং- বুড়িরভাগ, নলডাঙ্গা পৌরসভা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোরের হেফাজত হতে একটি বস্তার মধ্যে হতে সর্বমোট ১৩.৬০০ (তের কেজি ছয়শত গ্রাম) গাঁজা উদ্ধার করে।  

এ সংক্রান্তে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯ (গ)/২৬/৪১ ধারায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin