রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুরে চো/রাই মোটরসাইকেল ও ভূয়া কাগজপত্রসহ ১ জন গ্রেফতার, ১টি মোটরসাইকেল উ/দ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের অপরাধে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় আসামির হেফাজত থেকে ০১টি বাজাজ ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল এবং ০১টি ভূয়া রেজিস্ট্রেশন সনদপত্র উদ্ধার করা হয়।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) বি এম মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৯/২০২৬ খ্রিঃ বেলা অনুমান ১০:৪৫ ঘটিকায় মহেশপুর থানাধীন ০১নং এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামস্থ জনৈক সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন আসামি পালিয়ে গেলেও ১ জন আসামিকে মোটরসাইকেলসহ হাতে নাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসমি হলেন ১. মোঃ সাইফুল ইসলাম রায়হান (৩০), পিতা- মৃত ওহিদুল সর্দার, সাং- ভালাইপুর সর্দার পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

(পলাতক আসামি): এজাহারনামীয় ১জন (গ্রেফতারের অভিযানের জন্য নাম প্রকাশ করা হচ্ছে না) এবং অজ্ঞাতনামা ২/৩ জন।

উদ্ধারকৃত আলামত:
১. ০১টি বাজাজ কোম্পানির লাল-কালো রঙের পুরাতন Discover-135 মোটরসাইকেল (রেজিস্ট্রেশন বিহীন, ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট/ঘষামাজা), যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লাখ ৫০ হাজার) টাকা।
২. ০১টি ভূয়া রেজিস্ট্রেশন সনদপত্র (রেজিস্ট্রেশন নং- যশোর ল-১১-৮৫০১)।

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছিল। এ সংক্রান্তে মহেশপুর থানায় পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রিঃ)। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফাতারে অভিযান অব্যাহত রয়েছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin