
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৫ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার নীলফামারী থানা নীলফামারী এর আয়োজনে নীলফামারী বড় মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী ফরহাদ হোসেন খাঁন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নীলফামারী মোহাম্মদ নায়িরুজ্জামান; প্রশাসক জেলা পরিষদ নীলফামারী অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নীলফামারী।
এ সময় ফারুক আহম্মেদ, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী; জিল্লুর রহমান, অফিসার ইনচার্জ নীলফামারী থানা নীলফামারী সহ জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং উদ্ভোধনী ম্যাচটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ উপভোগ করেন।
নীলফামারী প্রতিনিধি।।