রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”এর আওতায় তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জানা গেছে,মঙ্গলবার (১৫সেপ্টেম্বর)
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু। উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবার প্রতিনিধি ইদরিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার সায়মা আঞ্জুমান যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সাঈদ হোসেন। রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সরল এক্কা, বিউটি তির্কী, মলিন মারান্ডী, বাপ্পি মার্ডীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, আব্দুল ওহাব রিপন, সাংবাদিক প্রতিনিধি মিজানুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল,টিপু সুলতান,মনিরুজ্জামান, আব্দুস সবুর ও আলিফ হোসেনপ্রমুখ।
এদিন মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলার রুপালী হেম্ব্রম, অর্চনা টুডু, সুরেশ কিস্কু, অনিল মুরারী, অতিন উরাও, দিলিপ মারান্ডী, আলাতন টুডু, সমন্বয় কমিটির নেতা সরল এক্কা, সিষ্টি টুডু,। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, সভাপতি সহকারী কমিশনার (ভূমি) তার সমাপনী বক্তব্যে বলেন, ভূমি বিষয় আইনের বিষয়, আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেয়া দরকার তা উপজেলা প্রশাসন গ্রহণ করবে, সেবা নিতে কোন সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলেন আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, সিসিবিভিও যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজে আসবে। সিসিবিভিওর প্রতিনিধিদের বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সব সুপারিশ দিয়েছেন তা অর্জনের জন্য জনগণকে সেই সব দপ্তরে যেতে বলবেন, কোন সমস্যা হলে প্রশাসনকে জানাতে বলবেন। আমরা যৌথভাবে কাজ করলে এই সব সমস্যা থাকবে না। আমরা সম্প্রীতির দেশ গড়বো।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin