রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ফেক আইডি খুলে অ-পপ্রচার ও হুম-কি: প্রতিকার চেয়ে থানায় রেজাউল হকের আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

মিজানুর রহমান মিলন ,
বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়া মহানগরের ১৫নং ওয়ার্ডের ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকায় ব্যবসায়ী মোঃ রেজাউল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক ভুয়া আইডি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বগুড়া সদর থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী রেজাউল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রেজাউল হক, পিতা: মৃত আব্দুল মান্নান, সাং- ছোট কুমিড়া পশ্চিমপাড়া, ১৫নং ওয়ার্ড, বগুড়া মহানগর। তিনি দীর্ঘদিন ধরে আব্দুল জলিল দুদুর নিকট থেকে দোকানের পজিশন ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি ছোট কুমিড়া পশ্চিমপাড়া গ্রামের গোলাম রসূলের পুত্র কথিত সাংবাদিক আমিন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন রেজাউল হক।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এদিকে, ওই দোকানের আশপাশের কয়েকজন দোকানদার বলেন, রেজাউল হকের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, তা ঠিক নয়। রেজাউল হক একজন ভালো ছেলে এবং দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি কোনোদিন মাদক ব্যবসা করেছেন বলে তাদের জানা নেই। মূলত কথিত সাংবাদিক আমিনের সঙ্গে দোকানের পজিশন নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে এবং বাজার কমিটি একাধিকবার বিচার-সালিশ করলেও আমিনকে থামানো যাচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা আরও বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে কোনো ব্যক্তির সামাজিক সম্মান নষ্ট করা উচিত নয়। প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

ভুক্তভোগী রেজাউল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। আমার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পুলিশ বিভাগের সকল কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা। একই সঙ্গে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধ, প্রকৃত দোষীদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin