সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন

নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অ/ভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

​ মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের জমে থাকা পানি এবং বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও দিকনির্দেশনা প্রদান করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।
​এছাড়াও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ শিক্ষার্থীরা এ অভিযানে সরাসরি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন:
​নাঈম আহমেদ হিমেল, সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​রাতুল গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​জুবায়ের তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​রাতুল শিকদার, সাংগঠনিক সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​অভিযানকালে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর। কেন্দ্রীয় আহ্বানের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ অব্যাহত থাকবে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin