রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় : পাইকগাছায় দুই ডিলারকে জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

​পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।​সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
​আদালত সূত্রে জানা যায়, চাঁদখালী ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ওজনে কারচুপি ও নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মো. মাজাহারুল ইসলাম এবং মির আজিজুর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পুলিশ ও আনসার সদস্য সহ এলাকার গণ্যমান্য স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের হক রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin